ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আতিকুল নিজেই নেমেছেন পোস্টার অপসারণে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৩২৯ বার পঠিত
আতিকুল নিজেই নেমেছেন পোস্টার অপসারণে

সিটি নির্বাচন উপলক্ষে সাঁটানো পোস্টার নিজেই অপসারণ করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।সোমবার বিকেলে রাজধানীর বনানীর ১৪ নম্বর রোডে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের পোস্টার অপসারণ শুরু করেন তিনি।

গতকাল রোববার বিকেলে বনানী নির্বাচনী কার্যালয়ে সিটি নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় জানাতে গিয়ে আতিকুল ইসলাম বলেছিলেন, আগামী তিন দিনের মধ্যে ডিএনসিসি এলাকা পোস্টার মুক্ত হবে। আমাদের নিজেদের কর্মী মাঠে নামিয়ে দেব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

 

আগামীকাল, পরশুর মধ্যে পোস্টার নামানো হবে। পলিথিনে মোড়ানো পোস্টারগুলো রিসাইকেলিং করা হবে। যারা পোড়াচ্ছেন তাদের প্রতি অনুরোধ কেউ পোড়াবেন না, আমরা এগুলো রিসাইকেলিং করব।প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন আতিকুল ইসলাম।ডিএনসিসি নির্বাচনে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa