র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ০৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২২:৩০ ঘটিকার সময় এসএমপি, সিলেট এর এয়ারপোর্ট থানাধীন ০৫নং ওয়ার্ডস্থ গোল্ডেন টাওয়ার স্কাই লিংক ট্রাভেলস দোকানের সামনে অভিযান পরিচালনা করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-১৮, তারিখ-২৪/০৮/২০১১ ইং, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে সিলেটের কোম্পানীগঞ্জের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- মজাম উদ্দিন @তেরা মিয়া (৪৮), পিতা- মৃত কলিম উল্লাহ, সাং- সুন্দাউড়া, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।