ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জুলাইযোদ্ধার রহস্যজনক মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০২ নভেম্বর ২০২৫   ১৩২০ বার পঠিত
জুলাইযোদ্ধার রহস্যজনক মৃত্যু ঘিরে ধোঁয়াশা

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে ‘জুলাইযোদ্ধা সংসদ’র আহ্বায়ক ও উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে আদম আলী মার্কেটের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা এলাকার সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ বলেন, “ছবি দেখে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এত অল্প জায়গায় আত্মহত্যা করা প্রায় অসম্ভব।”

তিনি আরও বলেন, “আরমান ছিলেন জুলাই আন্দোলনের উত্তরা অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তার অস্বাভাবিক মৃত্যুতে সহযোদ্ধাদের মনে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে।”

আইইউবিএটির শিক্ষার্থী রাজু আহম্মেদ বলেন, “আরমানের মা শুধু বলছিলেন ‘আমার ছেলেকে কেন নিল?’ আমরা তার এই প্রশ্নের উত্তর দিতে পারছি না।” ওসি তাইফুর রহমান মির্জা বলেন, “মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও বলেন, “আরমান তার বাবা-মার সঙ্গে দক্ষিণখানের ৮ নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সারা দেশে উদীয়মান ছাত্র ও তরুণ সংগঠনগুলোর মধ্যে ‘জুলাইযোদ্ধা সংসদ’ বেশ সক্রিয়। আরমান আহমেদ শাফিন ছিলেন সংগঠনের উত্তরা ইউনিটের অন্যতম মুখ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa