ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল কাউন্সিলর আলহাজ্ব মোশাররফ হোসেন খোকনকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ২৫ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
উল্লেখ্য, আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন ইতিপূর্বে একাধিকবার কাউন্সিলর নিযুক্ত হয়েছেন। ফ্যাসিবাদ সরকারের আমলে দুইশ মামলার আসামী ও হয়রানীর স্বীকার হয়েও দলের হাল ছাড়েননি। দলের নির্দেশ মেনে নির্ভুলভাবে তিনি দলীয় দায়ীত্ব পালন করেছেন এবং মানুষের সেবায় নিজেকে ধারাবাহিকভাবে নিয়োজিত রেখেছেন।
তার নানাবিধ জনসেবামূলক মানবিক কার্যক্রমের ফলশ্রুতিতে বরাবরই তিনি ঢাকা-৭ আসনের শান্তিপ্রিয় জনগণের প্রশংসা কুড়িয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সফল ওয়ার্ড কমিশনার আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে।
আলহাজ্ব মোশাররফ হোসেন খোকনের নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রমের কারণে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক এ বার্তা পৌঁছে গেছে যে, মোশাররফ হোসেন খোকন শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি একজন মানবিক ও সমাজবান্ধব মানুষও। তার জনসেবামূলক কার্যক্রম নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করছে।
বিএনপি’র ত্যাগী এবং পরীক্ষিত নেতা আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন দীর্ঘ বছর ওয়ার্ড কমিশনার থাকাকালে এলাকায় উন্নয়নের বিপ্লব ঘটানোর পাশাপাশি সন্ত্রাস প্রতিরোধে সফল হন।রাজনীতির অভিজ্ঞতা ও ত্যাগের কারণে আলহাজ্ব মোশাররফ হোসেন দ্রুতই দলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। সম্প্রতি তিনি নির্বাচিত হন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক।
তার সংগঠন পরিচালনার দক্ষতা ও নিরলস পরিশ্রমে বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। ঢাকার সফল কাউন্সিলর ছাড়াও অতীতে দলীয় প্রতিটি পদে থেকেই প্রমাণ করেছেন তিনি কেবল একজন নেতা নন; বরং সংগঠনকে এগিয়ে নেওয়ার এক শক্তিশালী মেরুদণ্ড। মহানগরের অন্যান্য ওয়ার্ড ও থানায় দলকে সংগঠিত করতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
দমন-নিপীড়নের শিকার, তবুও আপসহীন আলহাজ্ব মোশাররফ হোসেন খোকনের রাজনৈতিক জীবন কেবল নেতৃত্ব ও সাফল্যের ইতিহাস নয়, বরং দমন-নিপীড়নের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের গল্পও। গত হাসিনা সরকারের সময়ে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়। তাকে বারবার গ্রেপ্তার ও কারাবন্দি হতে হয়েছে।
এছাড়া রাজপথে আন্দোলন করতে গিয়ে তিনি বহুবার হামলার শিকার হয়েছেন। তবুও তিনি কখনো ভেঙে পড়েননি, দমে যাননি; বরং এসব দমন-পীড়ন তাকে আরও দৃঢ় ও অটল করেছে। তার সংগ্রামী নেতৃত্ব নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে এবং আন্দোলনে সাহস যুগিয়েছে।জনগণের আস্থাভাজন আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন কেবল একজন রাজনৈতিক সংগঠক নন, তিনি জনগণের বন্ধু।
করোনা মহামারীতে তিনি নিজ হাতে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন। বন্যা ও দুর্যোগকালে অসহায় মানুষের পাশে ছুটে গেছেন। দরিদ্র পরিবারের সহযোগিতা, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার্থীদের সমস্যা সমাধানসহ সব ক্ষেত্রেই তিনি মানুষের পাশে থেকেছেন। তার মানবিক কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের কাছে একজন সত্যিকারের জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ঢাকার সফল কাউন্সিলর থেকে বিএনপির মূল নেতৃত্বে আলহাজ্ব মোশাররফ হোসেন খোকনের রাজনৈতিক যাত্রা দীর্ঘ সংগ্রামের ইতিহাস। তিনি একাধারে ত্যাগী, আপসহীন, সাহসী, সৎ, মানবিক, সংগঠক ও দূরদর্শী নেতা।ঢাকা-৭ আসনের নেতাকর্মীরা তাকে দেখছেন একজন যোগ্য প্রার্থী হিসেবে।
তার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, দমন-নিপীড়নের বিরুদ্ধে লড়াই, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং আন্দোলনে সক্রিয় উপস্থিতি তাকে এ আসনে সবচেয়ে আলোচিত মনোনয়নপ্রত্যাশী করেছে।আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন বিশ্বাস করেন রাজনীতি মানে কেবল ক্ষমতায় যাওয়া নয়, রাজনীতি মানে জনগণের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়ানো।
ঢাকা-৭ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার অঙ্গীকার- গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া, অবিচার ও দমন-নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবসময় অসহায় মানুষের পাশে থাকা। আলহাজ্ব মোশাররফ হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে কেবল একটি পদে বহালই নন, তিনি নেতাকর্মীদের কাছে সাহসের প্রতীক এবং জনগণের কাছে আশার আলো।
