বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুব অঙ্গসংগঠন। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার সাথে সাথে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন।তারি ধারাবাহিকতায় ২৭ অক্টোবরের দিনটিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন দলের নেতা কর্মীগণ।

গতকাল সোমবার (২৭ অক্টোবর) কুড়িগ্রাম জেলায় প্রতিষ্ঠা বার্ষিকী থাকায় আজ (মঙ্গলবার) ২৮ অক্টোবর ভূরুঙ্গামারী জাতীয়তাবাদী যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।উদযাপন উপলক্ষে ভূরুঙ্গামারীতে উপজেলা যুবদলের আয়োজনে দলীয় পতাকা,জাতীয় পতাকা উত্তলন, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব রায়হান কবির সভাপতি জেলা যুব দল,প্রধান বক্তা হিসেবে ছিলেন জনাব নাদিম আহমেদ জেলা সাধারণ সম্পাদক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী আলাউদ্দিন মন্ডল আহ্বায়ক ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও শহিদুল ইসলাম আকন্দ সদস্য সচিব ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি।আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান (মিন্টু) সহ আরও জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ওয়াড,ইউনিয়নের নেতৃবৃন্দরাও এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন,বক্তব্যে বলেন সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেকেই বিএনপির নাম ভাঙ্গিয়ে ফায়দা লুটে নিচ্ছে বদনাম নাম হচ্ছে বিএনপির। অন্যদিকে এক দল বলতেছে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এরকমি ভাবে ভোটারদেরকে বোঝানো হচ্ছে ।বক্তারা আরও বলেন কুড়িগ্রাম ১ আসনে বিএনপির কেন্দ্রীয় থেকে যাকে নমিনেশন দিবে তার পক্ষেই আমরা সবাই কাজ করে ভোটের মাধ্যমে ধানের শীষ মার্কাকে জয় করে সংসদে পাঠাবো।সেই আলোকে সকলকেই ঐক্যবদ্ধ থেকে সকল অপ শক্তিকে প্রতিহিত করতে হবে।

আলোচনার সভার সঞ্চলনা করেন জনাব আব্দুল্লাহ আল মামুন সদস্য সচিব ভূরুঙ্গামারী যুবদল,সভাপতিত্ব করেন জনাব রফিকুল ইসলাম (শান্ত) আহ্বায়ক ভূরুঙ্গামারী উপজেলা যুবদল।