রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আবু বাকের মজুমদারের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি। ককটেল নিক্ষেপের এ ঘটনা জানিয়ে শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন ছাত্রশক্তির আহ্বায়ক।

ওই পোস্টে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম।’ তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি।

আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, দোয়া করবেন।