রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পরিচালিত বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসিফ ইমতিয়াজ (২৫)–কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে মহানগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসিফ ইমতিয়াজ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে কোতয়ালী থানা মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধির ধারার এর আওতায় গুরুতর অভিযোগ আনা হয়েছে।এসব ধারার মধ্যে রয়েছে বেআইনি সমাবেশ, সংঘবদ্ধ হামলা, হত্যাচেষ্টা, গুরুতর জখম, প্রমাণ নষ্ট এবং হুমকি দেওয়ার মতো অভিযোগ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্র জানায়,বেশ কিছুদিন ধরেই পলাতক থাকা আসিফ ইমতিয়াজের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দারা তৎপর ছিলেন। প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পুলিশ কমিশনারের নির্দেশে মহানগর এলাকায় নিয়মিত চেকপোস্ট, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত এবং বিশেষ অভিযান করছেন। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও পলাতক আসামীদের গ্রেফতারে আরপিএমপি’র সব ইউনিট নিরল সভাবে দায়িত্ব পালন করছে।”

গ্রেফতারের পর আসিফ ইমতিয়াজকে কোতয়ালী থানায় আনা হয় এবং আইনি প্রক্রিয়া সম্পন্নের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আসিফ ইমতিয়াজের গ্রেফতারকে ঘিরে নানান আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। তবে মামলার অভিযোগ নিয়ে জেলা ছাত্রলীগ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান বিশেষ অভিযানে সাম্প্রতিক সময়ে একাধিক ওয়ারেন্টভুক্ত আসামী ও চিহ্নিত অপরাধী গ্রেফতার হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধীদের ধরতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

নগরীর কলেজপাড়া এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, “সাম্প্রতিক সময়ে অপরাধ বেড়ে যাওয়ায় মানুষ উদ্বিগ্ন ছিল। পুলিশের নিয়মিত অভিযান এবং অপরাধীদের গ্রেফতার আমাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।”

রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ অভিযান চলমান থাকবে এবং যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করছে কিংবা মামলার পলাতক আসামি, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।