কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার হল রুমে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভূরুঙ্গামারী উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।কমিটিতে সভাপতি পদে সহকারী অধ্যাপক মোছা: সুলতানা আফরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে মোছা: রাশেদা বেগমকে নির্বাচিত করে কুড়িগ্রাম জাতীয়তাবাদী মহিলা দলের দলীয় প্যাডে সভাপতি রেশমা সুলতানা ও সাধারণ সম্পাদক মোসলেমা বেগম স্বাক্ষরিত ১২ জনের নাম দিয়ে কমিটিটি অনুমোদন করেন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়াড থেকে আশা দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটিতে আরও যারা রয়েছেন স্বপ্না বেগম সিনিয়র সহ সভাপতি, আবিদা সুলতানা সহ সভাপতি, মাজেদা খাতুন উপজেলা ভাইস চেয়ারম্যান সহ সভাপতি, রোকসানা পারভিন সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, রোজিনা পারভিন যুগ্ন সাধারন সম্পাদক, ফরিদা খাতুন সাংগঠনিক সম্পাদক, শারমিন আক্তার সহসাংগঠনিক সম্পাদক, রেবেকা সুলতানা ঋতু প্রচার সম্পাদক, আনোয়ারা বেগম দপ্তর সম্পাদক, কুলসুম খাতুন সহদপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

হল রুমে কর্মী সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন ও সদস্য সচিব প্রভাষক সহিদুল ইসলাম আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন মোছা মোসলেমা মিলি সাধারণ সম্পাদক ও মোছা: রেশমা সুলতানা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখা।