ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নুরের শারীরিক বর্তমান অবস্থা ও ছাড়পত্র নিয়ে জানালেন ঢামেক পরিচালক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ৩১ আগস্ট ২০২৫   ১০৭২ বার পঠিত
নুরের শারীরিক বর্তমান অবস্থা ও ছাড়পত্র নিয়ে জানালেন ঢামেক পরিচালক

ঢাকা মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আগের চেয়ে ভালো আছে। তাকে এক সপ্তাহের মধ্যেই ছাড়পত্র দেওয়া সম্ভব হবে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন।

রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি জানিয়ে তিনি বলেন, ধীরে ধীরে নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার নাক ও চোয়ালের হাড় ভাঙা, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ—এমন চারটি সমস্যা রয়েছে।

নুর কিছুটা ট্রমায় আছেন জানিয়ে পরিচালক আরও বলেন, গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নওয়া হবে। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙা হাড় জোড়া লেগে যাবে, মস্তিষ্কে রক্তক্ষরণও নিয়ন্ত্রণে আসছে। তাই এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাওয়া সম্ভব।

এদিকে ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, নুরের শরীরে লবণের পরিমাণ কম ছিল, সেটা ঠিক হয়েছে। তিনি মুখে খেতে পারছেন। ক্যাথেডার খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সবকিছুই স্বাভাবিক আছে। ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

সূত্রঃ কালবেলা

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa