ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিদেশে বাংলাদেশের সব দূতাবাসসহ, সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৭ আগস্ট ২০২৫   ৮৮০ বার পঠিত
বিদেশে বাংলাদেশের সব দূতাবাসসহ, সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক মিশন সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্র গণমাধ্যমকে জানায়, শনিবার (১৬ আগস্ট) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে বিশেষ এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে নির্দেশনা এসেছে।

এরই মধ্যে কয়েকটি দূতাবাসের কর্মকর্তা এ নির্দেশনা মেনেছেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়।

জানতে চাইলে এমন নির্দেশনাপ্রাপ্ত একজন কালবেলাকে বলেন, ‘নির্দেশনা পেয়েছি। এ নিয়ে আমি বেশি কিছু বলতে পারব না।’

অন্যদিকে আরেকটি মিশনের কর্মকর্তা জানান, নির্দেশনা যতটুকু এসেছে ফোনের মাধ্যমে। তবে হঠাৎ এমন নির্দেশনা কেন এসেছে, তা জানেন না তিনি।

এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সৌজন্যেঃ কালবেলা

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa