সিরাজগঞ্জের কাজিপুরে এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ ছাত্রশিবিরের কাজিপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মো. শাহিনুর আলম।
ইসলামী ছাত্রশিবিরের কাজিপুর উপজেলা শাখার সেক্রেটারিয়েট সদস্য হাসান তুরাবি মেহরাব ও সোহেল রানার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের , সেক্রেটারি রেজানুল্লাহ শোয়েব, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ, কাজিপুর শাখার সেক্রেটারি আব্দুল মুকিত, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. হাসান মনসুর মিলন, বর্তমান সভাপতি সহকারি অধ্যাপক মো. জাহিদুল ইসলাম,বাংলাদেশ ইসলামি ব্যাংকের জোনাল ম্যানেজার মোঃ আবু কাওছার তালুকদার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক সভাপতি ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ ডাক্তার সেলিম রেজা ও উদগাড়ি ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ড. ইউসুফ উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, গিফট প্যাক ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, সাংবাদিক ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ২৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
