ঢাকা
২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে এমন কোন তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   ১৬৬ বার পঠিত
গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে এমন কোন তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, গোপালগঞ্জের ঘটনা এখন পুরোপুরি শান্ত। বুধবারের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না।

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আইনশৃঙ্খলা বাহিনীকে সেই নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেকোনো দল প্রশ্ন করতে পারে। সরকারের বলার কিছু নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa