ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ ২০২৫ শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   ১৬৭ বার পঠিত
মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ ২০২৫ শুরু

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্য নিয়ে আজ মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ- ২০২৫ শুরু হয়েছে।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১.১৫ ঘটিকায় মৌলভীবাজার ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা।

সকালে মৌলভীবাজার কোর্ট রোডস্থ ট্রাফিক অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি মৌলভীবাজার প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে পুনরায় ট্রাফিক অফিসের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে পুলিশ সুপার এবং উপস্থিত অতিথিগণ সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

ট্রাফিক সপ্তাহ উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্য শুধু সড়কে জরিমানা বা সাধারণ মানুষকে শাস্তি নয়, বরং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা। প্রতিবছর ৬ হাজারের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। সড়কে হতাহতের মাত্রা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষেই ট্রাফিক সপ্তাহের আয়োজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন) অনিল বিকাশ চাকমা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa