ঢাকা
১৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সুনামগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রুয়েটে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী গোয়াইনঘাটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন, ওসির নেতৃত্বে তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার ১ কাপ্তাইয়ে বিএসপিআই’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩, চিকিৎসাধীন ৪ লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ

বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে রাজশাহী রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   ১৪৮ বার পঠিত
বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে রাজশাহী রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন

৮ দফা দাবি নিয়ে ব্যবসায়ীদের উপর সরকারের চাপিয়ে দেওয়া বর্ধিত ব্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১১ টায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী শাখা মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান।

মানববন্ধনে রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলেন, এই সরকারকে বিপদে ফেলতে যারা উপদেষ্টা আছে তারা ভুল তথ্যদিয়ে ব্যবসায়ীদের উপর ভ্যাট ৫% হতে বাড়ীয় একলাফে ১৫% করেছেন যা ভুুল সিদ্ধান্ত। করোনার পর হতে ব্যবসার অবনতি অব্যাহত আছে। রাজনৈতিক অস্থিরাত দেশে বিরাজমান ছিলো। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এই সময় এমন ভ্যাট বাড়িয়ে দেওয়া খুব দু:খ জনক।

এসময় ব্যবসায়ীরা সরকারের নিকট আটদফা দাবি তুলে ধরে তা বাস্তবায়ন করার দাবি জানান। নইলে রেস্তোরাঁবন্ধ করে দিয়ে সারাদেশে এক যোগে আন্দোলন করার হুশিয়ারী দেন।

৮দফা দাবির মধ্যে রয়েছে :

ভ্যাটের হার ৩% করতে হবে এবং স্ট্রীট ফুড সহ সকল প্রতিষ্টানকে ভ্যাটের আওতায় আনতে হবে। ২. সম্পূরক শুল্ক (SD) নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ন প্রত্যাহার করতে হবে। ৩. দোকান ভাড়ার উপরে ১৫% ভ্যাট প্রত্যাহার করতে হবে। ৪. ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেন্টিভ ভীতি প্রদান হতে বিরত থাকা এবং ভ্যাট আদায়কারী ব্যাবসায়ীদের সাথে সম্মানজনক আচরন করতে হবে। ৫. রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। ৬. বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যাতীত কাউকে ট্রেড লাইসেন্স দেওয়া যাবেনা। ৭. রেস্তোরাঁ শিল্পের উপর যে কোন সিদ্ধান্ত আরপের পূর্বে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাথে আলাপ করতে হবে। ৮. রেস্তোরাঁ শিল্পকে সরকারী প্রনোদনার আওতায় আনতে হবে এবং সল্প সুদে সহজ শর্তে ঋন প্রদান করতে হবে।

বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে, জীবন-জীবিকার প্রযয়োজনে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার দেন।

এসময় আরো বক্তব্য রাখেন রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, যুগ্ম সম্পাদক আবু তাহের, সহ যুগ্ম সম্পাদক রাশেদ ইসলাম।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজুর রহমান খান, আইটি সম্পাদক নবিলা নওরিন, উপদেষ্টা এহসানুল হোদা দুলু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকুসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ব্যবসায়ীরা তাদের দাবি নিয়ে একটি স্মারকলিপি রাজশাহী জেলা প্রশাসক বরাবর প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa