ঢাকা
১৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড

৫ আগস্ট রাজপাড়া থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   ১৪৩ বার পঠিত
৫ আগস্ট রাজপাড়া থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা থেকে ৫ আগস্ট হারিয়ে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যক্তি মালিকানাধীন একটি রিভলবার ও ৫০ রাউন্ড গুলি থানায় জমা ছিল। ৫ আগস্ট সেগুলো হারিয়ে যায়। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আগ্নেয়াস্ত্রটি মহানগরীর কাজীহাটা এলাকার এক ব্যক্তির। এর লাইসেন্স নম্বর-২০২৮। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa