
কাজিপুর পৌরসভার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরপ্রশাসক দেওয়ান আকরামুল হক।
১১ জানুয়ারি সকালে কাজিপুর পৌরসভার উদ্যোগে এবং দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর কাজিপুর এর ব্যবস্থাপনায় পৌরসভার ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার সচিব( ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, কর আদায়কারি বেল্লাল হোসেন ,কার্যসহকারি আবুল কালাম আজাদ প্রমূখ।
