ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​

ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় অভিযান ইট ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   ১৪৩ বার পঠিত
ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় অভিযান ইট ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইট ধ্বংস করেছে। এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে এক ব্যক্তিতে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদেয় ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন কেটিসি ব্রিকস নামের ইট পাঁজায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, কেটিসি ব্রিকস নামের একটি ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে তিন লাখ টাকা জরিমানা অনাদেয় তিন মাসের জেল দেওয়া হয়। পরে ইটগুলো ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।

ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, লাইসেন্স বা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন বা চলমান রাখার কোনো সুযোগ নেই। লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa