ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​

সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সমাজকর্মী খোকনের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   ১৪১ বার পঠিত
সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সমাজকর্মী খোকনের শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারি সকালে স্টিট এডুকেটর, বিশিষ্ট সমাজকর্মী ও মানবাধিকার কর্মী, ম্যানেজিং ওয়ার্কার সুধা ফাউন্ডেশনের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকনের উদ্যোগে এবং হেল্থ কেয়ার সেন্টারের সহযোগিতায় সিরাজগঞ্জ ইলামিত্র পাঠশালা হরিজন সম্প্রদায়ের ছাত্র – ছাত্রীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ তথা কাজিপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজকর্মী ও মানবাধিকার কর্মী বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন।

এছাড়া গতকাল মাওলানা ভাসানীর বসতভিটায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ যে ইলামিত্র পাঠশালা ও মাদারতেরেসা পাঠাগারটি দীর্ঘদিন ধরে বীরমুক্তিযোদ্ধা সমাজকর্মী ও মানবাধিকার কর্মী রেজাউল করিম খোকনের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। এছাড়াও অসহায় পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়ার যাবতীয় সহযোগিতা ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিভিন্ন ভাবে আর্থিক ও লজিস্টিক সাপোর্ট দিয়ে চলেছেন বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa