সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও অন্যদের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ওই আট সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

রাজশাহীর সাবেক মেয়র, প্রতিমন্ত্রী ও এমপিদের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক থেকে যে ১৩ জনের নাম প্রকাশ করা হয়েছে তার মধ্যে রাজশাহীর ১০ জনের নাম রয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টাসহ ২০ জন রয়েছেন তালিকায়। দুদকের মহাপরিচালক জানান, চারটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নিয়েছে দুদক।

অন্য যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে, তাঁরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক আট সংসদ সদস্যরা হলেন রাজশাহী-১ আসনে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনের সাবেক এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিন ও আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা ও ডা: মনসুর রহমান।

দুদক জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশের বিভিন্ন বন্দরে উন্নয়নকাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ অনুসন্ধান করা হবে, তাঁরা হলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার, সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো: আব্দুল মালেক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো: হাবিবুর রহমান, অ্যারোনেস ইন্টারন্যাশনালের মালিক মাহবুব আনাম ও লুৎফুল্লাহ মাজেদ।

এ ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালা, বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।