ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​

রাজধানীর যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   ১৩৫ বার পঠিত
রাজধানীর যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি ও শীর্ষ চাঁদাবাজ মো. রতন ওরফে চান্দি রতনকে (৩৪) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ ডিসেম্বর) অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানার নিউ মেঘনা হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী সূত্র জানায়, সোমবার বিকেলে গোপন খবরে জানা যায়, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি শীর্ষ চাঁদাবাজ রতন ওরফে চান্দি রতন যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় রতনের অবস্থান শনাক্ত করে ডিবি-ওয়ারীর একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রতনকে গ্রেফতার করা হয়।

সূত্র আরও জানায়, রতন ওরফে চান্দি রতন দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত আছেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa