ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু

সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   ১৩৫ বার পঠিত
সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোর থেকে কুয়াশার কারণে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে কোনো ফ্লাইট এখনো বাতিল করা হয়নি। এ কারণে বিমানের কয়েকটি ফ্লাইটের যাত্রীরা অপেক্ষা করছেন।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় ভিজিবিলিটি ছিল মাত্র ৫০০ মিটার। বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন।
তিনি বলেন, এমন আবহাওয়ায় দুপুরের আগে ফ্লাইট চলাচলের সম্ভাবনা কম। শীতকালে মূলত এ ধরনের পরিস্থিতিতে বিমান চলাচল করে থাকে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। সেভাবে প্রস্ততি রাখা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa