ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

ছাত্র ইশরাকের মাথায় হাত রেখে দোয়া করলেন অধ্যাপক এমাজউদ্দীন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ৩৩৫ বার পঠিত
ছাত্র ইশরাকের মাথায় হাত রেখে দোয়া করলেন অধ্যাপক এমাজউদ্দীন

ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের মাথায় হাত রেখে দোয়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।

বুধবার দুপুরে পশ্চিম হাজারীবাগের ঝাউচর বাজার থেকে নির্বাচনী প্রচার শুরুর আগে ইশরাক হোসেনের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী।

এমাজউদ্দিন আহমেদ বলেন, ইশরাক হোসেন এবং তার বাবা সাদেক হোসেন খোকা দুজনেই আমার ছাত্র। সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতে তার যোগ্য সন্তান ইশরাক হোসেন মেয়র প্রার্থী হয়েছেন। আমরা তার বিজয় দেখতে চাই।

এসময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও মুক্তি চান। বলেন, খালেদা জিয়া শুধু দেশের নেত্রী নয়। তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমরা তাকে মুক্ত করতে চাই। ইশরাক হোসেনের মতো তরুণদের মাধ্যমে আমাদের ইচ্ছেগুলো পূর্ণ হোক।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবীবউন নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa