ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জানুয়ারীর শেষে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ৪০৬ বার পঠিত
জানুয়ারীর শেষে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ 

জানুয়ারি শেষে মাঘের প্রথমার্ধে দেশের উপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। শৈত্যপ্রবাহের আগে ২১ জানুয়ারি (মঙ্গলবার) থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত দু’দিনে তাপমাত্রা খানিকটা বেড়ে গেলেও রোববার বিকেল থেকে উত্তর-পশ্চিম দিকের বাতাস শুরু হয়েছে। এরসঙ্গে ঘন কুয়াশাও পড়া শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবতাব উদ্দীন বলেন,২১ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এরপর মৃদু থেকে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেটি ২-৩ দিন থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশার আভাস রয়েছে। আর রোববার রাত থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।

আগামী তিনদিনে আবহাওয়ার অবস্থা বলা হয়, এই সময়ে রাতের তাপমাত্রা আরো হ্রাস পাবে। অর্থাৎ আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

এর আগে জানুয়ারিতে দেশের উপর দিয়ে দু’টি শৈত্যপ্রবাহ বয়ে যায় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa