আজ ১৫ জানুয়ারি ২০২০, বুধবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
ভাগ্যরেখা অনুযায়ী যে বিষয়গুলো সম্পর্কে বেশি নজর দিতে বলা হয়েছে এবং যেসব বিষয় এড়িয়ে চলতে বলা হয়েছে সেগুলো একটু খেয়াল করে চললে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল মিলবে বলে জানাচ্ছে শাস্ত্র। চলুন জেনে নেয়া যাক ভাগ্যরেখা আজ আপনার সম্পর্কে ।
মেষ: সারাদিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কর্ম খুব বিচক্ষণ ভাবে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার মন ভালো থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। পেটের কোনো সমস্যা বাড়তে পারে।
বৃষ: কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে। উচ্চ বিদ্যার্থীদের সামনে ভালো যোগ আছে। বাড়ির সবাইকে নিয়ে ভ্রমণ। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান। আজ খুব বুঝে না চললে অযথা অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়।
মিথুন: অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রু আপনাকে অপদস্ত করতে সক্ষম হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা। আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব পেতে পারেন। সেবামূলক কাজে মনে আনন্দ। ব্যবসায় উন্নতি। স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ বাড়তে পারে।
কর্কট: আজ কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক দিকে সুনাম বা প্রতিপত্তি বিস্তার হওয়ার যোগ আছে। হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের উন্নতির যোগ রয়োছে। আজ আপনার খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ ভাবে উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সবাইকে আকর্ষিত করবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন।