ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ইবিতে মুজিববর্ষের ক্ষণগণণার উদ্বোধন, দেখা যাবে ওয়েবসাইটে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জানুয়ারি ২০২০   ৩০৫ বার পঠিত
ইবিতে মুজিববর্ষের ক্ষণগণণার উদ্বোধন, দেখা যাবে ওয়েবসাইটে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগননা দেখা যাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ওয়েবসাইটে।
শুক্রবার (১০ জানুয়ারী) বিকেল সোয়া ৫ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণগণনার উদ্বোধন করার সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও ক্ষণগণনা শুরু হয়।

এসময় ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় প্যারেড স্কয়ার থেকে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ওয়েব সাইটে ক্ষণগননার কাউন্ট ডাউন ঘড়ি সংযোজন এবং প্রজেক্টরের মাধ্যমে মূল অনুষ্ঠান সাথে সংযুক্ত করনের সার্বিক দায়িত্ব পালন করেন ইবির টেকনিক্যাল সেল।

এর আগে বিকাল সাড়ে ৪ টার দিকে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন আবাসিক হল ও বিভিন্ন বিভাগ শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa