ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে ফুল দিয়ে ইবি শিক্ষক সমিতির কার্যক্রম শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জানুয়ারি ২০২০   ৩১১ বার পঠিত
‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে ফুল দিয়ে ইবি শিক্ষক সমিতির কার্যক্রম শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইবিশিস) ফুল দেয়ার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার (১১ জানুয়ারী) দুপুর সোয়া ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘কেন্দ্রীয় স্মৃতিসৌধ’ ও ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে ফুল দেয় তারা।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক ড. মেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিনা নাসরিন।

এছাড়াও আইন বিভাগের অধ্যাপক ড. সেলিনা নাসরিন, সহকারী অধ্যাপক ড. আনিচুর রহমান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, ‘আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু হলো। এখন পর্যন্ত সবাই সর্বাত্মক সহযোগীতা করছে। এভাবেই সকলের সহযোগীতা কামনা করছি।’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ইসলামী বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির (ইবিশিস) নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধাপক ড. কাজী আখতার হোসেন সভাপতি ও আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa