ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৮ জানুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের হবিবপুর মাদ্রাসা পয়েন্ট নামক স্থানে। ছিনতাইকারীরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি জঙ্গল গ্রামের আবদুস ছত্তারের ছেলে সামাদ মিয়া ও কিশোরপুর গ্রামের আনহার মিয়ার ছেলে সাজ্জাদ আহমদ। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তির নাম শফিক আহমদ আবির। তিনি হবিগঞ্জ জেলা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শফিক আহমদ আবির মোটরসাইকেল যোগে সৈয়দপুর গ্রামে তাঁর বোনের বাড়িতে যাওয়ার পথে ৮ জানুয়ারি বুধবার ভোর রাতে স্থানীয় হবিবপুর মাদ্রাসা পয়েন্টে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় জনতা জড়ো হয়ে ছিনতাইকারীদের আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa