ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিলেটে ‘আজাদ কাপ ফুটসাল’র ৬টি খেলা সম্পন্ন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ৪১৪ বার পঠিত
সিলেটে ‘আজাদ কাপ ফুটসাল’র ৬টি খেলা সম্পন্ন

‘কাউন্সিলর আজাদ কাপ ৩য় ফুটসাল টুর্নামেন্ট’র শনিবার রাত পর্যন্ত ৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবারের আয়োজনের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সহধর্মিণী, সমাজসেবিকা সেলিনা মোমেন। খেলার দেখার পাশাপাশি ম্যাচ সেরাদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। মাঠের খেলা আর দর্শকের এই উন্মাদনা মঞ্চে বসে দেখছিলেন সেলিনা মোমেন। দর্শকদের সাথে তিনিও উচ্ছ্বসিত। মঞ্চে বসে হাততালি দিয়ে অনুপ্রাণিত করছিলেন খেলোয়াড়দের।

এসময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের প্রবর্তক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও শিল্পপতি আতাউল্লাহ সাকের, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার এ কে এম ফজলুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, এবার ‘কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টে’ প্রায় পাঁচশত দল অংশ নিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa