ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

সিলেট মহানগর পুলিশের ১০ সদস্য পাচ্ছেন আইজিপি পদক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   ৪০৬ বার পঠিত
সিলেট মহানগর পুলিশের ১০ সদস্য পাচ্ছেন আইজিপি পদক

সিলেট মহানগর পুলিশের ১০ সদস্য পাচ্ছেন বাংলাদেশ পুলিশের আইজিপি পদক। আগামী ৬ জানুয়ারি ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তাদের হাতে পদক তুলে দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।

সিলেট মহানগর পুলিশের যে সদস্যরা ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজিপি পদক) পাচ্ছেন, তারা হলেন- অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম- দক্ষিণ) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত উপ-কমিশনার (ফোর্স) ইয়াহিয়া আল মামুন, জালালাবাদ থানার সহকারী কমিশনার মো. মতিয়ার রহমান, কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা, জালালাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহ আলম, শাহপরান থানার এসআই (নিরস্ত্র) সোহেল রানা, মোগলাবাজার থানার এসআই (নিরস্ত্র) রাজিব কুমার রায়, অস্ত্রাগার ইনাচার্জ এসআই (সশস্ত্র) সাইফুল ইসলাম চৌধুরী, এসআই (নিরস্ত্র) ইকবাল হোসেন এবং কনস্টেবল (প্রেষণে পুলিশ হেডকোয়ার্টার্স) শাহ জালাল। এসব সদস্যকে অভিনন্দন জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa