ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

বিশ্ব ইজতেমা সফল হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৩৬০ বার পঠিত
বিশ্ব ইজতেমা সফল হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির দুটি অংশের মধ্যে মতপার্থক্য রয়েছে। শত মতপার্থক্য থাকুক। বাংলাদেশে বিশ্ব ইজতেমা হবে এবং হচ্ছে। ’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভার আয়োজন করে গাজীপুর সিটি করপোরেশন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন ৫৫তম বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দান ও এর আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে। বিদেশি মুসল্লিদের ভিসার সমস্যা দ্রুততার সঙ্গে সমাধান করা হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি মো. কামাল হোসেন ও এমদাদুল হক, বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির (মাওলানা জুবায়েরপন্থী) শীর্ষ মুরব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন ও শীর্ষ মুরব্বি মাওলানা ওয়াসিফুল ইসলাম (মাওলানা সা’দ আহমদ কান্ধলভীপন্থী) প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa