ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু

সিলেটে নিরুত্তাপ বিপিএল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৪৪৬ বার পঠিত
সিলেটে নিরুত্তাপ বিপিএল

ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, এই তিন পর্ব পেরিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বঙ্গবন্ধু বিপিএল) এখন চায়ের দেশ সিলেটে। বঙ্গবন্ধু বিপিএলে গত হওয়া তিন পর্বের একমাত্র চট্টগ্রামে ছিল উন্মাদনা, ছিল দর্শকদের ঢল। বিপিএলের ঢাকার দুই পর্ব ছড়াতে পারেনি কোনোও উত্তেজনা। সেই রেশ যেন লেগেছে সিলেটে।

বঙ্গবন্ধু বিপিএল ঘিরে পর্যটন নগরী সিলেটে দর্শকদের মধ্যে কোনো উত্তাপই টের পাওয়া যাচ্ছে না। টিকেট নিয়েও নেই অতীতের মতো কাড়াকাড়ি। ফলে বিপিএলের সিলেট পর্ব উচ্ছ্বাসহীনতায় কেটে যায় কিনা, তা নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্স লড়ছে রাজশাহী রয়্যালসের বিপক্ষে। অপর ম্যাচে সিলেট থান্ডারের মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স।

এসব ম্যাচকে সামনে রেখে গতকাল বুধবার সকাল থেকে সিলেটে টিকেট বিক্রি শুরু হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের কয়েকটি বুথে সকাল ৯টা থেকে শুরু হয় টিকেট বিক্রি। কিন্তু দিন গড়িয়ে বিকেল হলেও টিকেটের জন্য দর্শকদের দীর্ঘ কোনো সারি দেখা যায়নি। টিকেট বুথের কর্মীরা অনেকটা অলস সময় পার করেছেন দিনভর।
এর আগে দুটি বিপিএলের ম্যাচ হয়েছে সিলেটে। ওই সময়ে টিকেটের জন্য ভোররাত থেকে দর্শকদের লম্বা সারি ছিল। কিন্তু এবার দর্শকদের নিষ্পৃহ ভাব বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বকে উত্তাপহীন রেখেছে।
সিলেট পর্বে বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত ৬টি ম্যাচ হবে। এসব ম্যাচের তিনটিতেই খেলবে সিলেট থান্ডার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa