ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করলেন ১৮ জন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯   ৪০৮ বার পঠিত
মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করলেন ১৮ জন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ২ হাজার ২৬০টি মনোনয়নপত্র বিতরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে উত্তর সিটিতে ১ হাজার ১৫টি এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ২৪৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আর উত্তরে মেয়র পদে ১০ জন এবং দক্ষিণে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য প্রদান করেছেন।
এই দুই সিটিতে মেয়রপদে সবচেয়ে বেশি মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। দলটির মোট চারজন মেয়রপদে মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্যে দক্ষিণে হাজী মো. সেলিম ও শেখ ফজলে নূর তাপস। আর উত্তরে মো. আতিকুল ইসলাম ও সালাউদ্দিন। আওয়ামী লীগ থেকে উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেয়া হয়েছে।
দক্ষিণে অন্য মেয়রপ্রার্থীরা হলেন বিএনপির ইশরাক হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো, আবদুর রহমান, পিডিপির মো. বাহারানে সুলতান বাহার, জাতীয় পার্টির মো. সাইফুদ্দিন ও স্বতন্ত্র আব্দুস সামাদ সুজন।

আর উত্তরের মেয়রপ্রার্থীরা হলেন বিএনপির তাবিথ আউয়াল, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, জাতীয় পার্টির জি এম কামরুল ইসলাম, স্বতন্ত্র স্বাধীন আক্তার আইরিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।
দক্ষিণ সিটি সূত্র জানায়, মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৯০ জন ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ১ হাজার ৪৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৩০ ডিসেম্বর পর্যন্ত মেয়র পদে ২ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অর্থাৎ, এ আসনে মোট ৬৬ জন মনোনয়ন দাখিল করলেন।
আর উত্তর সিটি সূত্র জানায়, মেয়র পদে ১০ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৭৭ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৮২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৩০ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়র পদে একজন, সংরক্ষিত আসনে ৭ জন এবং সাধারণ আসনে ৭৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অর্থাৎ মোট ৮২ জন মনোনয়ন দাখিল করেছেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa