ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   ৩৫৩ বার পঠিত
৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে বেলা ১১টার টার দিকে কুলাউড়ার বরমচাল রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সেই সঙ্গে ট্রেনের লাইনচ্যুত বগিগুলো ফেঞ্চুগঞ্জ-ব্রাহ্মণবাজার আঞ্চলিক সড়কের ওপরে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে ট্রেনের বগি অপসারণের অপেক্ষায় ছিল সহস্রাধিক যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। চার ঘণ্টা পর বিকেল ৩টার দিকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) জুলহাস মাহমুদ বলেন, ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের মধ্য দিয়ে বিকেল ৩টার দিকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ট্রেনের লাইনচ্যুত বগিটির চাকা ও টুলে সমস্যা ছিল। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে। প্রাথমিক অবস্থায় ৩০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa