ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

‘পঞ্চগড়বাসীর জন্য আপাতত কোনো ভালো খবর নেই’

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯   ৩৮৭ বার পঠিত
‘পঞ্চগড়বাসীর জন্য আপাতত কোনো ভালো খবর নেই’

গত বারের চেয়ে এবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে বুধবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। গত বছরের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঢাকা অফিসের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন “এখন পর্যন্ত এটি এ বছরের রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।” “পঞ্চগড়বাসীর জন্য আপাতত কোন ভালো খবর নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে,” যোগ করেন আবহাওয়াবিদ আরিফ।
এদিকে শীতার্ত প্রান্তিক গোষ্ঠীর জনগণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি বিজিবিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো সাধ্যমত শীতবস্ত্র বিতরণ করছে। কিন্তু তা এ জেলার বিশাল শীতার্ত দরিদ্র মানুষের তুলনায় অনেক কম। এছাড়া অনেক এলাকাতেই দরিদ্র শীতার্তদের মাঝে এখনো শীতবস্ত্র পৌঁছেনি।

পাশাপাশি জেলার হাসপাতালগুলোতে শীত ও শীতজনিত কারণে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে। বুধবার সরকার প্রকাশিত তথ্যে দেখা যায়, গত ১ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পঞ্চগড়ে ২ হাজার ২৭৪ জন মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে। এ সময়ে পঞ্চগড়ে শীতজনিত রোগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa