ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ঘোষিত হয়নি আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি, বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   ৪৮৪ বার পঠিত
ঘোষিত হয়নি আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি, বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা

রুদ্ধশ্বাস অপেক্ষা যেন ফুরোচ্ছে কিছুতেই। নতুন করে বেড়েছে অপেক্ষার সময়। তবে সব অপেক্ষার অবসান ঘটবে আগামীকাল বৃহস্পতিবার। এ দিনই (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হবে।

জানা গেছে, আওয়ামী লীগের ২১ জাতীয় সম্মেলন শেষ হয়েছে গত শনিবার (২১ ডিসেম্বর)। দুই দিনব্যাপী এ সম্মেলনে শনিবার শেষ দিনে দলটির বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণা করা হয়। তবে ঘোষিত হয়নি পূর্ণাঙ্গ কমিটি। পরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক আছে। ওই বৈঠকে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হতে পারে। তবে ওই বৈঠক শেষে কাদের জানিয়েছেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হবে বৃহস্পতিবার।

জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি হয় ৮১ সদস্যের। তবে সম্মেলনের শেষ দিনে ৪২ জনের নাম ঘোষণা করা হয়। বাকি ৩৯ সদস্যের নাম আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। এঁদের মধ্যে পুরনো মুখের সাথে সাথে নতুন মুখও দেখা যাবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa