ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

এখনও শেষ হয়ে যায়নি আশা

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯   ৪৬৮ বার পঠিত
এখনও শেষ হয়ে যায়নি আশা

আওয়ামী লীগের ২১ জাতীয় সম্মেলন শেষ হয়েছে গতকাল শনিবার। দুই দিনব্যাপী এ সম্মেলনের শেষ দিনে দলটির বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে এখনও নাম আসেনি সদ্য সাবেক কমিটির নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের। তবে কমিটি যেহেতু পূর্ণাঙ্গ হয়নি, সেহেতু সিলেটের এই বর্ষিয়ান নেত এখনও পদ পাবেন- এমনটাই আশা সমর্থক ও নেতাকর্মীদের।

বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি। তবে গেল ৫ ডিসেম্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের পর দীর্ঘ প্রায় দুই দশক পর তিনি মহানগরের সভাপতির পদ হারান। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর নির্বাহী সদস্য হয়েছিলেন কামরান।

কামরানের ঘনিষ্ঠজনরা আশায় আছেন, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি এলে সেখানে কোনো পদে কামরানকে দেখা যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa