ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​

ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ মার্চ ২০২২   ২৮৪ বার পঠিত
ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থালেই ওই ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত ওই তিন শিক্ষার্থীর নাম মিম, তাসফিয়া ও রিমা। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। নিহত ওই তিন শিক্ষার্থী উপজেলার বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) বিল্লাল হোসেন বলেন, ৩ জন নিহতের খবরে এলাকার লোকজন সড়ক অবরোধ করে রেখেছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, স্কুলে আসার সময় পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa