গত সোমবার ০৭/০৩/২০২২ তারিখ আনুমানিক বিকাল ৩.৩০ ঘটিকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মাসুম(২৬) নামক এক যুবক নিহত হয়েছে। জানাযায়, নিহতের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কাজিরচর গ্রামস্থ মোঃ আঃ গনিখাঁন এর ছেলে। স্থানীয় ভাবে জানা যায় যে, নবাবগঞ্জ থানাধীন পুটিমারা ইউনিয়নের চড়ার হাট নামক স্থানে সাদিয়া ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি আলুর বস্তা ভর্তি ট্রাক দাড়ানো অবস্থায় ছিল। অপর দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুত গতিতে আসা এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি গাড়ি আলুর বস্তা ভর্তি দাড়ানো ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ্যাংকর সিমেন্ট এর গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আলু ট্রাকটি উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই এ্যাংকর সিমেন্ট বহনকারী গাড়ির হেল্পার ভিকটিম মাসুম মৃত্যু বরণ করেন। আলুর ট্রাকের ড্রাইভারকে মুমূর্ষ অবস্থায় দলার দরগাহাসপাতলে ভর্তি করানো হযেছে। ঘটনার পরপরই এ্যাংকর সিমেন্ট কোম্পানির গাড়ির ড্রাইভার পালিয়ে যায়।তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করনসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়েছে। পরবর্তী আইনানু গব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
