কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ফিতা কাটা, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুখসানা পারভীন’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আখতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম প্রমুখ।
এসময় জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের শাররীক ও মানসিক উৎকর্ষ বৃদ্ধিতে খেলাধুলার প্রয়োজনীতা রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন উভেন্টে ছাত্রীদের ৫০ ও ১০০ মিটার দৌড়, বস্তা দৌড়, ব্যাংক দৌড়, লং জাম্প, বিস্কুট দৌড়, বালিশ খেলা ইত্যাদি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের হাত থেকে বিভিন্ন ইভেন্টের ১ম, ২য়, ৩য়, নম্বর বিজয়ী ছাত্রীরা পুরুস্কার গ্রহণ করেন।
