ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা

ট্রাক্টরচাপায় লাশ হয়ে একসঙ্গে বাড়ি ফিরল ৩ বন্ধু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ মার্চ ২০২২   ২৮৫ বার পঠিত
ট্রাক্টরচাপায় লাশ হয়ে একসঙ্গে বাড়ি ফিরল ৩ বন্ধু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় আহত মোটরসাইকেল আরোহী এনামুল হক (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুই মারা গেলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত এনামুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। ক্রিকেট খেলায় তিনি পারদর্শী ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

একাধিক সূত্র জানায়, বিজয়নগর উপজেলা থেকে দাওয়াত খেয়ে শনিবার রাতে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ফিরছিলেন নাজেল মাহমুদ খাঁ (২৪), নাজিম ভুঁইয়া (২৪) ও এনামুল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিন আরোহী। আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজেল ও নাজিমকে মৃত ঘোষণা করেন। পরে এনামুলকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়। নিহত নাজেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ায়, নাজিমের বাড়ি আখাউড়ার ছতুরা শরীফ গ্রামে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa