ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস

কুমিল্লা সদরের আমতলী থেকে প্রাইভেটকার বোঝাই ফেন্সিডিলসহ ২জন র‌্যাবের হাতে আটক । 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ মার্চ ২০২২   ২৯৪ বার পঠিত
কুমিল্লা সদরের আমতলী থেকে প্রাইভেটকার বোঝাই ফেন্সিডিলসহ ২জন র‌্যাবের হাতে আটক । 

কুমিল্লা সদরের আমতলী এলাকা থেকে ৩০১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
আজ শুক্রবার (৪ মার্চ) সকালে কুমিল্লা সদরের আমতলী বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার দক্ষিণ নবগ্রাম গ্রামের সায়েদ আলী মিয়ার ছেলে মোঃ ফয়সাল ওরফে রাজিব (৩০), ডিএমপি ঢাকা খিলক্ষেতের পূর্বাচল ৩০০ফিট তলনা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সৈয়দ মোঃ পান্না (৩০)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa