ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস

অ্যাডভোকেট দেওয়ান আবুল আব্বাছ সাহেবের এর ৯৬ তম জন্মবার্ষিকী।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   ২৬৫ বার পঠিত
অ্যাডভোকেট দেওয়ান আবুল আব্বাছ সাহেবের এর ৯৬ তম জন্মবার্ষিকী।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে ১৯২৬ সালের ১ মার্চ এই কিংবদন্তি প্রচারবিমুখ মানুষের জন্ম হয়। তিনি এমএ, এলএলবি সম্পূর্ণ করে আইন পেশায় আত্মনিয়োগ করেন। তিনি প্রতিথযশা আইনজীবী হিসেবে আইন অঙ্গণে সমধিক পরিচিত ছিলেন।
তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক , সাবেক মেম্বার অব দ্য লেজিস লেটিব এসেম্বলি (এমএলএ), মেম্বার অব দ্য ন্যাশনাল এসেম্বলি (এমএনএ) এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন।

১৯৭১ খ্রিষ্টাব্দে যখন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করেছিল ঠিক ঐ সময় নবীনগর উপজেলার পশ্চিমাঞ্চলের নারীদের শিক্ষায়, জ্ঞানে – মননে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শুধু তাই নই সলিমগঞ্জ কলেজ প্রতিষ্ঠায়ও তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিলো। ব্যক্তি জীবনে নির্লোভ, মিতভাষী, নিরেট ভদ্র মানুষ হিসেবে এখনও মানুষের হৃদয়ে স্থান দখল করে আছেন। আজ প্রয়াত অ্যাডভোকেট দেওয়ান আবুল আব্বাছ সাহেবের ৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণ করছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa