ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস

পেকুয়ায় ধর্ষণের পর তরুণীর আত্মহত্যা: দুই আসামি গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২   ২৪০ বার পঠিত
পেকুয়ায় ধর্ষণের পর তরুণীর আত্মহত্যা: দুই আসামি গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত তাবাসসুম জান্নাত রেখামনি ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মকছুদ আহমদের ছেলে ও মামলার ১ নাম্বার আসামী আবুল কাশেম (২০) এবং পেকুয়ার রাজাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল হোসন প্রকাশ বাদশাহর ছেলে আলমগীর (২০)। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে পেকুয়া থানায় দায়ের করা ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার একটি মামলার আসামি চট্টগ্রামে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে এসআই নাদির শাহ্’র নেতৃত্বে পুলিশের একটি টিম হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ধৃত আসামীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। দেরিতে হলেও মেয়ের ধর্ষণকারী গ্রেফতার হওয়ায় পেকুয়া থানা পুলিশকে কৃতজ্ঞতা জানান পিতা আয়ুব আলী।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জুলাই রাজাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আইয়ুব আলীর মেয়ে রেখা মনি (১৪)কে অপহরণ করে জোর পূর্বক ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেখা মনি আত্মহত্যা করে। ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহতের পিতা বাদী হয়ে আবুল কাশেমকে প্রধান আসামি এবং আলমগীর নামে অপর যুবককে দুই নাম্বার আসামি করে একটি মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা দায়েরের ছয় মাসের আসামি গ্রেপ্তার না হওয়ায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর আসামি গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa