ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​

নোয়াখালীর সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২   ৩০৭ বার পঠিত
নোয়াখালীর সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের হানিফ মাঝির বাড়িতে শুক্রবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।এ সময় ডাকাতদের কাছ থেকে দেশি রামদা,১টি দেশীয় তৈরী বন্দু,১টি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।আটককৃত ডাকাত মো. সাইফুল (২৭) উপজেলার চর জুবিলী ইউনিয়ন চর বাগ্যা গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে,মো. রুবেল (২৭) একই ইউনিয়নের দক্ষিণ বাগ্যা গ্রামের মো. হোরনের ছেলে এবং মো. মমিন (২৩) একই ইউনিয়নের আবু তাহেরের ছেলে।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, ভোর রাতে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হানিফ মাঝির বাড়িতে ঢুকে। বিষয়টি টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে ধরে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয়রা।পরে পুলিশ খবর পেয়ে তিন ডাকাতকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তারা ডাকাতির উদ্দেশ্যে এখানে এসেছে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করে তাদের আটক করে।খবর পেয়ে, চরজব্বর থানা পুলিশের উপ-পরিদর্শক হাসনাত ও উপ-পরিদর্শক সাগিরের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে তিনজনকে উদ্ধার করে।আটককৃত ডাকাতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় রাখা হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa