ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

দাউদকান্দিতে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   ২৬৫ বার পঠিত
দাউদকান্দিতে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার।

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, দায়িত্বরত অবস্থায় কোনো গাড়ির চাপায় এসআই জাহাঙ্গীর আলমের (৪৫) মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।

নিহত জাহাঙ্গীর শেরপুর সদরের প্রতাপিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। শুক্রবার রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তার লাশ পাওয়া যায় বলে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার রহমত উল্লাহ জানান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জহুরুল হক বলেন, ‘টোলপ্লাজায় যানজট সামলানো এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআই জাহাঙ্গীর আলম। রাত ১টার দিকে আমরা খবর পাই, টোলপ্লাজার অদূরে দাউদকান্দি ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছাকাছি মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।’

পরে তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, জাহাঙ্গীর আগেই মারা গেছেন।
ওসি জহুরুল হক বলেন, লাশের সুরতহাল দেখে আমরা ধারণা করছি, রাস্তা পারাপারের সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে। শনিবার ময়নাতদন্তের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে জাহাঙ্গীরের মরদেহ হস্তান্তর করা হবে।

হাইওয়ে পুলিশের রেকর্ডে থাকা তথ্যানুসারে, ১৯৯৬ সালের ১০ মার্চ তিনি পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।
তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার রহমত উল্লাহ সমকালকে জানান, এভাবে ডিউটিরত অবস্থায় আমাদের একজন সহকর্মীর বিদায় সত্যই দুঃখজনক, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পাওয়া যায়নি। তবে টোলপ্লাজায় থাকা সিসিটিভির ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa