ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

কোম্পানিগঞ্জে মসজিদের ছাদ থেকে চেয়ারম্যানের সংবর্ধনার কনসার্ট দেখল সমর্থকরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   ২৮৯ বার পঠিত
কোম্পানিগঞ্জে মসজিদের ছাদ থেকে চেয়ারম্যানের সংবর্ধনার কনসার্ট দেখল সমর্থকরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদের ছাদ থেকে এক নবনির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনার কনসার্ট দেখার অভিযোগ উঠেছে তাঁর সমর্থকদের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন মো.আইয়ুব আলী।নবনির্বাচিত চেয়ারম্যানকে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে সংবর্ধনা দেওয়া হয়।ওই সংবর্ধনা শেষে চেয়ারম্যানের সমর্থকদের জন্য একটি কনসার্ট অনুষ্ঠিত হয়।কনসার্টে আগত চেয়ারম্যানের সমর্থকরা একপর্যায়ে মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মসজিদের ছাদে অবস্থান নিয়ে কনসার্ট উপভোগ করে।এ রকম দুটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় অনেকে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নবনির্বাচিত চেয়ারম্যান মো.আইয়ুব আলী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইয়ুব আলী দাবি করেন এ ধরনের কোন ছবি ভাইরাল হয়নি।তিনি আরো বলেন, কেউ মসজিদের উপরে লাফালাফি করেনি।এটা ইউনিয়ন পরিষদের পাঞ্জেখানা মসজিদ।শুধু মসজিদ না,আশে পাশে যত গুলো ছাদ ছিল,আমি প্রশাসনের সহযোগিতায় সবাইকে বার বার বলেছি নেমে যাওয়ার জন্য।এখানে কোন দুর্ঘটনা ঘটলে এটার দায় আমি নেব না।আমি কয়েকবার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।এত লোকের ভিড় ছিল কেউ কথা শুনেনি।গত নির্বাচনেও আমার প্রতিপক্ষ চেয়ারম্যান এখানে কনসার্টের আয়োজন করে ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa