ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

সোনাইমুড়ীতে মিশুক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিশুক চালকের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   ২৭৪ বার পঠিত
সোনাইমুড়ীতে মিশুক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিশুক চালকের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যাটারি চালিত মিশুক ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মিশুক চালকের মৃত্যু হয়েছে।এ দুর্ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছে।নিহত মো. বাবুল (৩৫) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মধ্যেম চরমার্টিং গ্রামের লোকমান মিয়ার ছেলে।বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে সোনাইমুড়ী চৌরাস্তা টু ছাতারপাইয়া সড়কের সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে সোনাইমুড়ী চৌরাস্তা থেকে সোনাইমুড়ী বাজারের উদ্দেশ্যে ৪ জন যাত্রী নিয়ে একটি মিশুক রওয়ানা দেয়।যাত্রা পথে মিশুকটি সোনাইমুড়ীর ছাতারপাইয়া সড়কের সিটি সেন্টারের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই মিশুক চালক যুবকের মৃত্যু হয়।আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার গাড়ি দুটিকে জব্দ করে তাদের হেফাজতে নেয়।নিহত বাবুল সোনাইমুড়ীর চৌরাস্তা কেশারপাড় আইডিয়াল স্কুলের পাশে এক ভাড়া বাসায় থেকে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করত।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রেখেছে।পরবর্তীতে এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa