ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

বরাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   ২৬২ বার পঠিত
বরাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার (ঢাকা-চট্টগ্রাম মহা-সড়কের মাধাইয়া বাজারের পশ্চিম পাশে) বরাট বাজারের জাহাঙ্গীর মিয়ার মার্কেটের কয়েকটি দোকানে আগুন লেগে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্টসার্কিটে আগুন লাগতে পারে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।

আগুন লাগার সাথে সাথে চান্দিনা ফায়ার সার্ভিস কে অবহিত করলে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়। তবে এরই মধ্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। নিমিষের মধ্যেই আগুন ভাংড়ি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের সকল মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ আবদুল করিম ও ইব্রাহিম জানান, করিমের ষ্টেশনারী দোকান থেকে আগুন শুরু হয় কিন্তু ওই দোকানের বিদ্যুৎ বন্ধ ছিল। করিমের ষ্টেশনারী দোকান সহ ইব্রাহিমের ভাংড়ি গোডাউনের সকল মালামাল পুড়ে যায়।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনাই কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa