ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

সীতাকুণ্ড থেকে লুট হওয়া রড বোঝাই ট্রাক হাটহাজারী থেকে উদ্ধার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   ২৯৭ বার পঠিত
সীতাকুণ্ড থেকে লুট হওয়া রড বোঝাই ট্রাক হাটহাজারী থেকে উদ্ধার

সীতাকুণ্ডে থেকে লুট হওয়া ৩৬ লাখ টাকার ১৫ টন রড বোঝাই ট্রাকটি চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। এ ঘটনায় ফেনীর ব্যবসায়ী রডের মালিক মো. গিয়াস উদ্দিন সীতাকুণ্ড থানায় ৭/৮ জন ডাকাতকে অজ্ঞাত আসামি করে গত শুক্রবার মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সোনাইছড়ি আবুল খায়ের ফ্যাক্টরি থেকে ১৫ টন রড কিনে একটি ট্রাক বোঝা করে ফেনী যাওয়ার পথে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল বাজারের উত্তর পাশে আসা মাত্র পিছন থেকে একটি লরি রডবাহী ট্রাকটিকে সামনে বেরিকেড দিয়ে রড বোঝাই ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটিকে ডাকাতেরা ঘুরিয়ে চট্টগ্রামের দিকে চালিয়ে নিয়ে যায় এবং বাঁশবাড়ীয়া এলাকায় গিয়ে ট্রাক ড্রাইভার ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে দেন।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সীতাকুণ্ডের শুকলালহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি লরিকে আড়াআড়িভাবে রেখে সড়ক অবরোধ করে একটি ডাকাত দল। এরপর ঢাকামুখী ১৫ টন রডবোঝাই ট্রাকটির চালক ও সহকারীকে ছুরির মুখে জিম্মি করে তারা। ট্রাকটিকে সীতাকুণ্ড পৌর সদর দিয়ে ঘুরিয়ে চট্টগ্রামে দিকে চালিয়ে নেয় চক্রটি।

আশরাফুল করিম আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে তাঁরা বুঝতে পেরেছেন যে আন্তজেলা ডাকাত দলের চক্রটিতে ফেনী, সীতাকুণ্ড, হাটহাজারী ও কুমিল্লার একাধিক ব্যক্তি জড়িত। ট্রাকটি থেকে রড সরিয়ে ডাকাত দল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় খালি ট্রাক ফেলে যায়। এ ঘটনায় গত শুক্রবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন রডের মালিক ফেনীর ব্যবসায়ী গিয়াস উদ্দিন। আশরাফুল করিম আরো বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa