ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহী মেডিকেলে করোনার উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   ২৭৭ বার পঠিত
রাজশাহী মেডিকেলে করোনার উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। এদের মধ্যে দুজন রাজশাহী এবং দুজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এদের দুজন হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে এবং দুজন আইসিইউতে ভর্তি ছিলেন। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। মারা যাওয়া চারজনের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের ওপরে। এছাড়া একজন ৫১ থেকে ৬০ বছর বয়সী এবং একজন ১১ থেকে ২০ বছর বয়সী।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬০ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নাটোরের ৮ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৩ জন, মেহেরপুরের ২ জন এবং বগুড়ার একজন ভর্তি রয়েছেন।

আন্যদিকে রোববার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৫১ জনের নমুনা পরীক্ষায় ১৪৫ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১১০ জনের। করোনা শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ। একই ল্যাবে জয়পুরহাটের ১০৮ নমুনা মধ্যে ২৬টিতে, চাঁপাইনবাবগঞ্জের ৬০ নমুনার মধ্যে ৮টিতে এবং নাটোরের ৯ নমুনার মধ্যে একটিতে করোনা শনাক্ত হয়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২৪ দশমিক ০৭, চাঁপাইনবাবগঞ্জে ১৩ দশমিক ৩৩ এবং নাটোরে ১১ দশমিক ১১ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa